গ্রেফতার করতে গিয়ে বিপাকে পুলিশ, মাথা ফাঁটিয়ে পালালো আসামি
ছবি: বনমালী রায়
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুলিশ সদস্যর মাথায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়েছে এক আসামী। বৃহস্পতিবার (৯ এপ্রিল বিকালে উপজেলার শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
পলাতক আসামি পুলিশের তালিকাভুক্ত কুখ্যাত গরু চোর রাসেল ইসলাম ( ৩৩)। তাকে ধরার অভিযানে বাড়ি ঘেরাও করে গ্রেফতারের সময় তেঁতুলিয়া মডেল থানার পুলিশ সদস্য বনমালী রায়ের (৩০) মাথায় আঘাত করে পালিয়ে যাবার ঘটনাটি ঘটে। পরে ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই পুলিশ সদস্যের মাথায় ৪টি সেলাই দেওয়া হয়েছে।
জানা যায়, গত বুধবার রাতে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের লোহাকাচি গ্রামে শরিফ উদ্দিন নামে এক ব্যাক্তির দুইটি গরু চুরি হয়। পরে গরুর মালিক রাসেলের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন। পরে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বদিউজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল কুখ্যাত গরু চোর রাসেলকে গ্রেফতারের জন্য বাড়ি ঘেরাও করে। আসামী ঘরের দরজা লাগিয়ে অবস্থান করছে এমন তথ্যের ভিতিতে ওই ঘরের দরজার সামনে যায়৷ পুলিশ সদস্য বনমালী। এসময় আসামী রাসেল পলিশের উপস্থিতি টের পেয়ে দরজা খুলে দেশীয় অস্ত্র দিয়ে পুলিশ সদস্যের মাথায় আঘাত করে পালিয়ে যায়।
তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহফুজা মুনির পূর্বা বলেন, আহত পুলিশ সদস্যকে মাথায় ৪টি সেলাই দেয়া হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, আসামি রাসেল কুখ্যাত চোর। তার বিরুদ্ধে ৩টি ভ্যান চুরিসহ একটি গরু চুরির মামলা আছে। বৃহস্পতিবার সকালে আসামির নামে আরো একটি গরু চুরির মামলা হয়েছে। মামলার প্রেক্ষিতে পুলিশ তাকে দীর্ঘদিন আটকের চেষ্টা করে আসছিল। কিন্তু বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটকের জন্য একদল পুলিশ গেলে এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। তাকে আটকের জন্য পুলিশের তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।
বিভি/এআই



মন্তব্য করুন: