• NEWS PORTAL

  • শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

দুদিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

প্রকাশিত: ২১:৪৫, ৯ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
দুদিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দিরাই উপজেলায় রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য টানা দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলায় বিদ্যুৎ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ১০ ও ১১ এপ্রিল (শুক্র ও শনিবার) প্রতিদিন সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই বিদ্যুৎ বিচ্ছিন্নতা কার্যকর থাকবে।

দিরাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী গণমাধ্যমকে জানান, নির্ধারিত সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় ট্রান্সমিশন লাইন, উপকেন্দ্র ও বিতরণ লাইনের জরুরি সংস্কার কাজ পরিচালনা করা হবে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে গাছের ডালপালা কর্তনের কাজও চলবে।

বিদ্যুৎ বিভাগ জানায়, কাজ শেষে নির্ধারিত সময়ের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হবে।

বিদ্যুৎ অফিস সূত্রে আরও জানা গেছে, দিনব্যাপী বিদ্যুৎ বন্ধ থাকায় সাধারণ গ্রাহক, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোকে আগাম প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে লাইনের ত্রুটি, ভোল্টেজ ড্রপ ও আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি কমানো সম্ভব। ফলে সাময়িক এই দুর্ভোগ থাকলেও দীর্ঘমেয়াদে এর সুফল পাবেন গ্রাহকরা।

এদিকে সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছেন দিরাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী।

 

বিভি/এআই

মন্তব্য করুন: