• NEWS PORTAL

  • শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন নারী

প্রকাশিত: ২৩:২০, ৯ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন নারী

ফাইল ছবি

পিরোজপুরের নেছারাবাদে এক প্রসূতি একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেওয়া তিন নবজাতকই কন্যা এবং মা-শিশু সবাই সুস্থ রয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ইন্দুরহাটে একটি বেসরকারি ক্লিনিকে এ ঘটনা ঘটে। প্রসূতি নুসরাত জাহান (২২) নিরাপদভাবে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন।

ক্লিনিকের স্বত্বাধিকারী মো. মাইনুল ইসলাম অসীম গণমাধ্যমকে জানান, মাগরিবের সময় সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে মা ও নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তারা সুস্থ রয়েছে।

প্রসূতির স্বামী শরিফুল ইসলাম উজ্জ্বল গণমাধ্যমকে বলেন, প্রসব বেদনা উঠলে তার স্ত্রীকে ‘সেবা’ প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসক ডা. প্রীতিশ কুমার বিশ্বাস সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দেন। একসঙ্গে তিন সন্তানের বাবা হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

অস্ত্রোপচারকারী শিশু ও গাইনি বিশেষজ্ঞ ডা. প্রীতিশ বিশ্বাস গণমাধ্যমকে জানান, এ ধরনের অপারেশন কিছুটা জটিল হলেও সতর্কতার সঙ্গে সফলভাবে সম্পন্ন করা হয়েছে। মা ও নবজাতকরা সবাই সুস্থ আছে।

একসঙ্গে তিন সন্তানের জন্মের খবর এলাকায় ছড়িয়ে পড়লে আনন্দের সৃষ্টি হয়। স্থানীয়রা নবজাতকদের সুস্থতা কামনা করেছেন।

বিভি/এআই

মন্তব্য করুন: