• NEWS PORTAL

  • শনিবার, ১১ এপ্রিল ২০২৬

রাজবাড়ীতে পদ্মায় অভিযান, ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:২৬, ১০ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
রাজবাড়ীতে পদ্মায় অভিযান, ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে অভিযান চালিয়ে এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যবৃন্দ ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সমন্বয়ে অভিযান কার্যক্রম পরিচালিত হয়। অভিযান চলাকালীন সময়ে আনুমানিক এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে আগুন দিয়ে নষ্ট করা হয়। 

গোয়ালন্দ উপজেলা মৎস কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন,মৎস্য সম্পদ রক্ষার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বিভি/এসজি

মন্তব্য করুন: