পাংশায় রাতের আঁধারে আগুনে পুড়ে ছাই ৬ বসতঘর
রাজবাড়ীর পাংশা উপজেলার মাগুরাডাঙ্গী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি পরিবারের ছয়টি বসতবাড়ি পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে বলে জানা গেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ছয়টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিভি/এসজি













মন্তব্য করুন: