• NEWS PORTAL

  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

কুবি শিক্ষকের ছেলে নিখোঁজ, বন্ধুদের সঙ্গে বেরিয়ে ফেরেনি বাড়ি 

প্রকাশিত: ০৯:৫৪, ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১০:১০, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কুবি শিক্ষকের ছেলে নিখোঁজ, বন্ধুদের সঙ্গে বেরিয়ে ফেরেনি বাড়ি 

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে অপ্রতিম (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর তার আর সন্ধান পাওয়া যায়নি। 

পরিবারের তথ্য অনুযায়ী, ওই সময় বাচ্চাটি ফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে, এবং ওই জায়গা থেকে নিখোঁজ হয়। তারপর থেকে শিশুটির আর কোনো সন্ধান পাওয়া যায়নি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি।

অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। তার উচ্চতা প্রায় ৫ ফুট, গায়ের রং শ্যামলা। এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

কেউ অপ্রতিমের সন্ধান পেলে যোগাযোগ করুন:
শাহরিয়ার (বাবা)— ০১৭১৯-৬২৫৬৯০
ড. নাহিদা বেগম (মা)— ০১৭১৯-৯০০৭৬৯
 

বিভি/এসজি

মন্তব্য করুন: