ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকার বাসের সংঘর্ষে চালকসহ নিহত ৪
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া জামাল দিন আমাকে স্থানে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার এর মধ্যে সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর ২টা ৩৮ মিনিটে জামালদি বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেটকারের নিহত চালককে উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। অপর একজন আহতকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছ। নিহতরা হলো :১. মজিবুর রহমান (৫৫, ২.মোছা: শামীমা আক্তার (৪৫), ৩.সাবিহা চৌধুরী (৪৩), ৪. চালক সোহেল (৩৫)।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিউ বলেশ্বর নামের যাত্রীবাহী বাসটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার পথে এবং প্রাইভেটকারটি মায়ামি রেস্টুরেন্ট থেকে খাওয়া-দাওয়া শেষে ঢাকার দিকে যাওয়ার সময় গজারিয়ার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।প্রাইভেটকারটিতে চালকসহ মোট পাঁচজন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
বিভি/এআই













মন্তব্য করুন: