• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ফেনীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

প্রকাশিত: ১৫:৪৭, ২২ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৫:৪৭, ২২ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ফেনীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

ফেনী শহরের রামপুর এলাকায় নির্মাণাধীন একটি ভবনের তিনতলা থেকে পড়ে নুরুল আলম (৪৫) নামে এক  শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আহত অবস্থায় তাকে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার শাহাব উদ্দিন রিটু তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নুরুল আলম দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাসানীপাড়া এলাকার বাহাদুরের ছেলে। তার মরদেহ বর্তমানে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রামপুর এলাকায় অ্যাডভোকেট মো. তুহিনের মালিকানাধীন নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন নুরুল আলম। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কাজ করার সময় অসাবধানতাবশত তিনি ভবনটির তিনতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য জানা যায়নি। দুর্ঘটনার কারণ ও ভবনটির নির্মাণকাজে নিরাপত্তাব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
 

বিভি/এসজি

মন্তব্য করুন: