• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ট্রাক উল্টে আবারও দুর্ঘটনা

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত: ১৪:৫৭, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ট্রাক উল্টে আবারও দুর্ঘটনা

রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চন্দনী ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আবারও একটি মালবোঝাই ট্রাক রাস্তার পাশে উল্টে গেছে। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাকটি সড়কের পাশে উল্টে পড়ে থাকতে দেখা যায়। এই সড়কটি যেন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়তই এ সড়কে ঘটছে দুুর্ঘটনা। এমনকি একই দিনে এ সড়কে তিনটি দুুর্ঘটনার ঘটনাও ঘটেছে। এ ব্যাপারে কর্তৃপক্ষকে কোন উদ্যোগী ভূমিকা গ্রহণ করতে দেখা যাচ্ছে না। একই এলাকায় বারবার দুর্ঘটনায় সড়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে আজকের দুুর্ঘটনায় কোন প্রানহানির ঘটনা ঘটেনি।

স্থানীয়দের দাবি, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সে সকল স্থানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত