ভেজা ছিলো কেওড়া গাছ, পড়ে গিয়ে গেল প্রাণ
সাতক্ষীরার শ্যামনগরে কেওড়া গাছ থেকে পড়ে রহমত আলী গাইন (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সুন্দরবনসংলগ্ন গোলাখালী এলাকায় কেওড়া ফল পাড়ার সময় গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত রহমত আলী গাইন শ্যামনগর উপজেলার সোরা গ্রামের ফজর আলী গাইনের ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে কেওড়া ফল সংগ্রহের জন্য সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জসংলগ্ন গোলাখালী এলাকায় যান রহমত আলী। অতিবৃষ্টির কারণে কেওড়া গাছ ভেজা থাকায় ফল সংগ্রহের একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে গাছ থেকে পড়ে যান তিনি। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে রহমত আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ পারিবারিকভাবে দাফনের প্রক্রিয়া চলছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: