• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়ি সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০২, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
খাগড়াছড়ি সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

খাগড়াছড়ি সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া। 

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি আরও বলেন শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমকে ধারণ করে নিজেদের গড়ে তুলতে হবে। পাহাড়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষাজীবন শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। জ্ঞান অর্জনের পাশাপাশি তথ্যপ্রযুক্তি, খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের যুক্ত হতে হবে। তিনি নবীন শিক্ষার্থীদের কলেজ জীবনে স্বাগত জানান এবং বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন, খাগড়াছড়ি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সরাফত হোসেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ কলেজের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত