• NEWS PORTAL

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি, মালিককে ৫ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৭, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি, মালিককে ৫ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি ও খাদ্যপণ্য তৈরির অভিযোগে বনলতা মিষ্টান্ন ভান্ডারের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার গহরডাঙ্গা চৌরঙ্গীর মোড়ে এ অভিযান পরিচালিত হয়। 

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় বনলতা মিষ্টান্ন ভান্ডারের প্রোপাইটার তারেক শেখকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন, পৌর উপসহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দোকানের খাদ্যপণ্য তৈরির পরিবেশ অপরিচ্ছন্ন থাকায় আইন অনুযায়ী এ জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম দোকান মালিককে ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বাজারজাত করার জন্য সতর্ক করেন।

তিনি বলেন, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি করে বাজারজাত করার বিষয়টি পুনরায় পাওয়া গেলে পরবর্তী সময়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত