দৌলতদিয়া যৌনপল্লী থকে ৬০ বোতল মদসহ নারী গ্রেফতার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে ৬০ বোতল দেশীয় মদ ও পাঁচ লিটার চোলাই মদ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এ ঘটনায় নার্গিস বেগম (৫৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাত ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া যৌনপল্লীতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানে নার্গিস বেগমের কাছ থেকে ৬০ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য এক লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া তার কাছ থেকে পাঁচ লিটার চোলাই মদও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত নার্গিস বেগম দৌলতদিয়া যৌনপল্লীর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত রব মোল্লার স্ত্রী ও মৃত ওয়াহাব মোল্লার মেয়ে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম।
বিভি/এসজি













মন্তব্য করুন: