• NEWS PORTAL

  • রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ফুলদী নদীতে নিখোঁজ শিশু রাফির মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ১৩:৪১, ১৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ফুলদী নদীতে নিখোঁজ শিশু রাফির মরদেহ উদ্ধার

ছবি: মো. আবু বক্কর সিদ্দিকী রাফি (সংগৃহীত)

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মধ্য ভাটের চর এলাকায় ফুলদী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সাত বছরের শিশু মো. আবু বক্কর সিদ্দিকী রাফির মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রবিবার (১৮ অক্টোবর) সকালে নদীতে তার মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন মরদেহটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) দুপুরে পাঁচ বন্ধুর সঙ্গে ফুলদী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় রাফি। এ সময় তার চার বন্ধু সাঁতরে নদী থেকে উঠে আসতে সক্ষম হলেও রাফি নিখোঁজ হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম  জানান, শনিবার দুপুরে খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারে তৎপরতা চালায়।

তিনি জানান, রবিবার সকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে ডুবুরি দলের অভিযানের প্রস্তুতিকালে ফুলদী নদীতে শিশুটির মরদেহ ভেসে ওঠার খবর পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন মরদেহটি উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত