ভবিষ্যতেও সব ধর্মের মানুষ মিলেমিশে থাকতে চাই: পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ভবিষ্যতেও সব ধর্মের মানুষ মিলেমিশে থাকতে চাই। শারদীয় দুর্গোৎসব ঘিরে সব ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকবে।
সোমবার (১৯ অক্টোবর) রাতে ফেনী শহরের জয়কালী মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সব সময় বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ সব ধরনের সাম্প্রদায়িক বৈষম্যের ঊর্ধ্বে থেকে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে কাজ করবেন তাঁরা।
বিএনপি নেতা অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহেনা আক্তার রানু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহাবুবউল হক, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল ও জেলা পূজা ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক জ্ঞান শর্মা।
বিভি/এসজি













মন্তব্য করুন: