• NEWS PORTAL

  • রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সংরক্ষিত আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের দিন নির্ধারণ

প্রকাশিত: ০১:১৬, ১৮ অক্টোবর ২০২৬

আপডেট: ০১:২০, ১৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সংরক্ষিত আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের দিন নির্ধারণ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামী সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে। ওই দিন সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার নেওয়া হবে।

শনিবার (১৭ অক্টোবর) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী যেসব নারী প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন, তাঁদের সাক্ষাৎকার নেওয়া হবে।

সংশ্লিষ্ট মনোনয়নপ্রত্যাশীদের নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে বিএনপি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত