• NEWS PORTAL

  • সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কায় প্রাণ গেল ৪ বছর বয়সী শিশুর

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৩, ১৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কায় প্রাণ গেল ৪ বছর বয়সী শিশুর

দিনাজপুরের নবাবগঞ্জে ব্যাটারিচালিত একটি অটোভ্যানের ধাক্কায় চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।  সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর (দিকপাড়া) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশু মোত্তাকিয়া আক্তার উপজেলার হরিপুর (দিকপাড়া) গ্রামের বাসিন্দা সুমন মিয়ার মেয়ে। এ দুর্ঘটনায় ভ্যানচালক জয়নাল হোসেন আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে শিশুটি নিজ বাড়ির সামনের পাকা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলো। এ সময় একটি দ্রুতগতির অটোভ্যান এসে তাকে সজোরে ধাক্কা দিয়ে চাপা দিলে সে গুরুতর আঘাত পায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিহত শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত