লাকসামে ট্রেন লাইনচ্যুত: রেলওয়ের প্রকৌশলী বরখাস্ত
কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেলওয়ের পথ বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (ফেনী) গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফরহাম মাহমুদ।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে বিভাগীয় পরিবহন কর্মকর্তা ও তদন্ত কমিটির প্রধান ফারহান মাহমুদ বলেন, ‘তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এতে দুর্ঘটনার কারণ ও জড়িত অন্যদের বিষয়েও বিস্তারিত উঠে আসবে।’
এর আগে ট্রেনটির লোকোমাস্টার মোয়াজ্জেম হোসেন অভিযোগ করেন, রেললাইনে মেরামতের কাজ চললেও তাকে এ বিষয়ে জানানো হয়নি।
বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা ৩৫ মিনিটে দিকে নাওটি স্টেশনের কাছে লাঙ্গলকোট–লাকসাম সেকশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেনটির ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পর ঢাকা অভিমুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়; ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিলো।
দুর্ঘটনার পর উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারের কাজ শুরু করে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত আপলাইনে ট্রেন চলাচল বন্ধ ছিলো।
বিভি/এআই













মন্তব্য করুন: