মুন্সীগঞ্জে চোরাই ৪২টি বাইসাইকেল উদ্ধার, গ্রেফতার ২
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে চোরাই বাইসাইকেল ক্রয়-বিক্রয়ের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৪২টি বাইসাইকেল ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।উদ্ধার করা বাইসাইকেলগুলোর আনুমানিক বাজারমূল্য তিন লাখ ৩০ হাজার টাকা।
শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১২টায় টঙ্গীবাড়ী থানায় সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার হোসেন প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
পুলিশের তথ্য অনুযায়ী, একটি চক্র দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে চোরাই বাইসাইকেল সংগ্রহ করে ক্রয়-বিক্রয় করে আসছিলো। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে টঙ্গীবাড়ী থানাধীন বালিগাঁও ইউনিয়নের বালিগাঁও বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানকালে শাহজাহান মুন্সী ও মো. শামীম শেখের ভাড়া নেওয়া গোডাউনে তল্লাশি চালিয়ে ৩৩টি মাঝারি আকারের ও নয়টি ছোট আকারের বাইসাইকেল উদ্ধার করা হয়। এ ছাড়া দুটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন মো. শাহজাহান ওরফে শাহজাহান মুন্সী (৬৫) এবং মো. শামীম শেখ (২৮)। তারা দুইজনই মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের বিলের পাড় সানবাড়ী এলাকার বাসিন্দা। পুলিশজানায়, উদ্ধার করা বাইসাইকেলগুলোর আনুমানিক বাজারমূল্য তিন লাখ ৩০ হাজার টাকা। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করা এবং চোরাই মালামাল ক্রয়-বিক্রয় প্রতিরোধে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিভি/এসজি













মন্তব্য করুন: