• NEWS PORTAL

  • শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

বন্ধুদের সাথে পদ্মায় নেমে শিশু নিখোঁজ, ৭ ঘণ্টায়ও মেলেনি সন্ধান 

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত: ২১:৫৯, ২৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
বন্ধুদের সাথে পদ্মায় নেমে শিশু নিখোঁজ, ৭ ঘণ্টায়ও মেলেনি সন্ধান 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে নুর আমিন নামে (৮) বছর বয়সী এক শিশু নিখোঁজ রয়েছে,এ রিপোর্ট লেখা পযন্ত এখনও উদ্ধার হয়নি। নিখোঁজ নূর আমিন দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর গ্রামের রেজাউল করিম ফকিরের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া ৬/৭ নম্বর ফেরিঘাটের মাঝামাঝি এলাকার পাশে কয়েকজন বন্ধুর সঙ্গে পদ্মা নদীর পাড়ে গোসল করতে যায় নিখোঁজ শিশুটি। গোসলের একপর্যায়ে নদীর প্রবল স্রোতের তোড়ে সে পানিতে তলিয়ে যায়।

এ সময় তার সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু পানির তীব্র স্রোত ও গভীরতা বেশি থাকায় তারা শিশুটির কোনো সন্ধান পাননি।

জানা যায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও নৌপুলিশ। পরবর্তীতে ডুবুরি দল যোগ দিয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত নদীর বিভিন্ন সম্ভাব্য পয়েন্টে তল্লাশি চালিছে উদ্ধারকারী ডুবরী দল, তবে সন্ধা হওয়ার কারণে ডুবরী দল তাদের কার্যক্রম বন্ধ রেখেছেন জানান নৌপুলিশের ইনচার্জ।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর নদীর পাড়ে শত শত উৎসুক জনতা ও নিখোঁজ শিশুর স্বজনেরা ভিড় জমান। আদরের সন্তানকে হারিয়ে পরিবারের সদস্য ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পদ্মাপাড়ের বাতাস। তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছেন না প্রতিবেশীরা।

দৌলতদিয়া ঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, ‘নূর আমিন নামের শিশুটি নদীতে গোসল করতে নেমে পদ্মায় ডুবে এখনও নিখোঁজ রয়েছে। আমরা সংবাদ শুনেই আমাদের একটি দল ঘটনার স্থলে পৌছাই এবং আমাদের তল্লাশি চালাই এখনও পর্যন্ত আমাদের তল্লাশি অব্যাহত আছে। এছাড়াও আমরা আমাদের নৌপুলিশের বিভিন্ন নৌ ফাঁড়ির জানিয়েছি শিশুটির সন্ধান পেলে আমাদের জানানোর জন্য বলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: