খেলার ছলে পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডোবার পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই দিনে জন্ম নেওয়া দুই শিশুর একই দিনে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ আল আরাফ (২) ও আশরাফুলের মেয়ে মিফতাহুল জান্নাত (২)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের অজান্তে বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে যায় শিশু দুটি। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে ডোবা থেকে তাদের উদ্ধার করেন। এরপর গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: