চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি
ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্তবর্তী তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে তুলতে ছয় সপ্তাহব্যাপী মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এতে মনাকষা ইউনিয়নের ৩৫ জন তরুণ অংশ নিচ্ছেন।
সোমবার (২৬ অক্টোবর) সকালে মনাকষা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকার তরুণদের কারিগরি দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩৫ জন যুবককে বৈদ্যুতিক ও গৃহস্থালি তার সংযোগের প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান, মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাৎ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিভি/এআই













মন্তব্য করুন: