• NEWS PORTAL

  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬

শ্যামনগরে বাসের‌ সাথে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি  

প্রকাশিত: ১২:৪৩, ২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শ্যামনগরে বাসের‌ সাথে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহত

সাতক্ষীরার শ্যামনগরে লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সাগর আলী (৫০) নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। 

সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার বংশীপুর এলাকায় সোনার মোড় মৎস্য আড়তের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাগর আলী শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের শওকত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে  ভেটখালি থেকে ছেড়ে আসা শ্যামনগর-কালীগঞ্জগামী একটি লোকাল বাসের সঙ্গে সোনারমোড় এলাকায় ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ইজিবাইক চালক সাগর।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল ইসলাম পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করাই সেটি জব্দ করা সম্ভব হয়নি। তবে, বাসটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে। এছাড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, এব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত