• NEWS PORTAL

  • রবিবার, ০১ নভেম্বর ২০২৬

হিলিতে জাতীয় যুব দিবস পালিত

হিলি প্রতিনিধি

প্রকাশিত: ১২:১২, ১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
হিলিতে জাতীয় যুব দিবস পালিত

দক্ষ যুব গর্ভ দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে যুব র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালিত।

উপজেলা প্রশাসন যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আজ রবিবার (১ নভেম্বর) সকাল ১১ টায় হাকিমপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়  র‍্যালিটি প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জজ মিত্র চাকমার  সভাপতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে যুব উন্নয়নের প্রশিক্ষণ বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনা শেষে যুব উন্নয়নের প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে চেক বিতরণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু, উপজেলা যুব উন্নায়ন কর্মকর্তা শাহ আলমসহ অনেকে। 


 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত