• NEWS PORTAL

  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬

অটোভ্যানে ট্রাকের ধাক্কায় ছিটকে প্রাণ গেল পানশ্রমিকের, আহত ২

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৭, ২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
অটোভ্যানে ট্রাকের ধাক্কায় ছিটকে প্রাণ গেল পানশ্রমিকের, আহত ২

গাইবান্ধার সুন্দরগঞ্জে দাঁড়িয়ে থাকা অটোভ্যানে ট্রাকের ধাক্কায় এনামুল হক (৪০) নামে এক পানশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালকসহ আরও দুজন আহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সকালে রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট কামরাঙ্গার তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনামুল হক রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের হাজীপাড়া গ্রামের মৃত সোলেমানের ছেলে। গুরুতর আহত আনোয়ার হোসেন (৪২) একই এলাকার মোন্তাজ আলীর ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিনজন শ্রমিক অটোভ্যানে করে পানের বরজে কাজ করতে যাচ্ছিলেন। মহাসড়কের পাশে ভ্যানটি দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে আসা একটি মালবোঝাই ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই এনামুলের মৃত্যু হয়।

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আলমগীর হোসেন জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দের চেষ্টা চলছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত