• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

এক মাসে ৫৪ হাজার টাকার ভুতুড়ে বিদ্যুৎ বিল, প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৪, ৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এক মাসে ৫৪ হাজার টাকার ভুতুড়ে বিদ্যুৎ বিল, প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের বাসিন্দা জহুরুল ইসলামের বাড়িতে এক মাসে ৫৪ হাজার ৫৬৯ টাকার ভুতুড়ে বিদ্যুৎ বিল দেওয়ার অভিযোগ উঠেছে সুন্দরগঞ্জ পল্লী বিদ্যুতের বিরুদ্ধে।

ভুক্তভোগী জহুরুল ইসলাম জানান, তিনি এক মাসে এত টাকার বিদ্যুৎ ব্যবহার করেননি। জোর করে তার উপর এই ভুতুড়ে বিল চাপিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে সুন্দরগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বারবার যোগাযোগ করলেও কোনো সমাধান পাচ্ছেন না। অফিস থেকে বলা হচ্ছে, তাকে অবশ্যই এই ৫৪ হাজার ৫৬৯ টাকা পরিশোধ করতে হবে।

এই অযৌক্তিক ও ভুতুড়ে বিলের প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের ধনরুয়া বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা অভিযোগ করেন, পল্লী বিদ্যুতের মনগড়া বিলের কারণে সাধারণ গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন। অবিলম্বে এই ভুতুড়ে বিল বাতিলের দাবি জানান তারা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত