• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সাতক্ষীরায় স্কুলছাত্রদের সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৫, ৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:৪৬, ৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সাতক্ষীরায় স্কুলছাত্রদের সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরায় স্কুল পর্যায়ে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনের লক্ষ্যে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।  

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর রহমান চৌধুরী, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিল কবির,ট্রাফিক ইন্সপেক্টর এডমিন গৌরাঙ্গ পাল প্রমুখ। এসময় সেখান সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও অন্যান্য সামাজিক অপরাধ নির্মূলে পুলিশ ও জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধমুক্ত প্রগতিশীল সমাজ গঠনে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন বক্তারা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত