• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

পদ্মার ১৪ কেজির বাঘাড়, বিক্রি হলো ১৫ হাজার টাকা

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত: ১১:২৯, ৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পদ্মার ১৪ কেজির বাঘাড়, বিক্রি হলো ১৫ হাজার টাকা

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ১৪ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি বড় বাঘাড় মাছ ধরা পড়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে মাছটি ধাওয়াপাড়া ফেরিঘাটের ভাই ভাই মৎস্য আড়তে নিলামে ১৫ হাজার ১২০ টাকায় বিক্রি হয়। ভোরে জেলে চুন্নু মিয়া মাছটি আড়তে নিয়ে আসার পর মাছটি নিলামে তোলা হয়। নিলামে প্রতি কেজি ১ হাজার ৫০ টাকা দরে মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী জিলাল মণ্ডল।

জেলে চুন্নু মিয়া জানান, শুক্রবার রাতে সঙ্গীদের নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে জাল ফেলেন তিনি। কিছুক্ষণ পর জাল টেনে তুলতেই বিশাল এই বাঘাড় মাছটি দেখতে পান। এত বড় মাছ পেয়ে তিনি ও তার সঙ্গীরা বেশ আনন্দিত।

স্থানীয়রা জানান, বর্তমানে পদ্মা নদীতে বড় মাছ ধরার মৌসুম চলছে। প্রায় প্রতিদিনই জেলেদের জালে বড় আকারের মাছ ধরা পড়ছে। বিশেষ করে বাঘাড়, পাঙাশ, রুই এবং কাতল মাছ তুলনামূলক বেশি পাওয়া যাচ্ছে।

মাছ ব্যবসায়ী জিলাল মণ্ডল বলেন, প্রতি কেজি ১ হাজার ৫০ টাকা দরে মাছটি কিনেছি। কিছু লাভ রেখে এটি বিক্রি করা হবে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত