সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ঘাতক লরি চালক গ্রেফতার
ছবি: মো. রিয়াজ উদ্দিন
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার মৃত্যুর ঘটনায় জড়িত ঘাতক লরি চালককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানের চালক ও মামলার প্রধান অভিযুক্ত মো. রিয়াজ উদ্দিনকে গ্রেফতার করা হয়।
গত মঙ্গলবার সীতাকুণ্ডে লরির ধাক্কায় উল্টে যাওয়া একটি মিনিবাসের নিচে চাপা পড়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাইশা নিহত হন। ঘটনার পর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রায় পাঁচ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখেন। পরবর্তীতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের আশ্বাস এবং শিক্ষার্থীদের উত্থাপিত পাঁচ দফা দাবির প্রেক্ষিতে তারা অবরোধ প্রত্যাহার করেন।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির অন্যতম দাবি ছিলো দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যান চালককে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা।
বিভি/এআই













মন্তব্য করুন: