রাসমণি ঘাটে অগ্নিকাণ্ড, ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
চট্টগ্রামের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলীর রাণী রাসমণি ঘাট এলাকায় জেলেদের কয়েকটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
সোমাবর (১৬ নভেম্বর) দুপুর ১২টা ৪৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে দুপুর ২টা ৫০ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডে জেলেদের বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
বিভি/এনইউ/এজেড













মন্তব্য করুন: