সীমান্তে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেলসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেলসহ আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার ধোবড়া গ্রামের একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ও পুলিশের যৌথ টহলদল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
সোমবার (২৩ নভেম্বর) বিকালে মহানন্দা ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলামিন অপু।
তিনি জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত এক বছরে ৫৯ বিজিবি আনুমানিক ১৩ কোটি ৮৭ লাখ ২৯ হাজার ৯৫৯ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে।
সীমান্ত অপরাধ দমনে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সীমান্তবর্তী জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করেন তিনি।
বিভি/এসজি













মন্তব্য করুন: