• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎহীন ভোগান্তি পোহাবে যেসব এলাকার মানুষ

প্রকাশিত: ২১:৫৮, ২৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎহীন ভোগান্তি পোহাবে যেসব এলাকার মানুষ

শনিবার (২৮ নভেম্বর) ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার নির্ভরযোগ্যতা ও গুণগত মান উন্নয়নে বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখআ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের আওতাধীন ৩৩/১১ কেভি উপকেন্দ্রের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত