• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

চট্টগ্রামের আমানত শাহর মাজার থেকে ককটেলসহ আটক ২

প্রকাশিত: ১২:৫৮, ২৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
চট্টগ্রামের আমানত শাহর মাজার থেকে ককটেলসহ আটক ২

চট্টগ্রাম নগরীর শাহ আমানত (রা.) মাজার এলাকা থেকে একটি অবিস্ফোরিত ককটেলসহ দুই ব্যক্তিকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে জেল রোড এলাকায় অবস্থিত মাজারের সামনের উঠান থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, দুই ব্যক্তিকে মাজারের উঠানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখলে মাজারের লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে লাল টেপে মোড়ানো একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। আটককৃতদের  থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে ওই দুজন ককটেল নিয়ে মাজারে এসেছিলেন। তবে জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

মাজার থেকে কয়েকশ গজ দূরেই অবস্থিত চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার। মাজারে ককটেল উদ্ধারের ঘটনার পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত