বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে নাহিদের করা রিট খারিজ
ছবি: হাইকোর্ট
ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সোমবার (২ ফেব্রুয়ারি) ওই রিট করেন। রিটে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর প্রার্থিতা স্থগিত চাওয়া হয়।
রিট খারিজের ফলে ঢাকা-১১ আসনে ড. এম এ কাইয়ুমের নির্বাচনে আর কোনো বাধা রইলো না বলে জানিয়েছেন কাইয়ুমের আইনজীবী।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
নাহিদ ইসলামের পক্ষে অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা ও অ্যাডভোকেট আলী আজগর শরীফী রিটটি দায়ের করেন।
বিভি/এমআর



মন্তব্য করুন: