• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

আইনজীবী আলিফ হত্যা মামলায় আরেক প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যগ্রহণ

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৩, ২৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
আইনজীবী আলিফ হত্যা মামলায় আরেক প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যগ্রহণ

সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র বহিস্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না মঞ্জুর করাকে কেন্দ্র করে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় এক প্রত্যক্ষদর্শী আইনজীবী সাক্ষ্য দিয়েছেন। 

বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল ফজলে খোদা মোহাম্মদ নাজিরের আদালতে আইনজীবী মো. শরীফ সাক্ষ্য দেন। সাক্ষ্য দেওয়ার পর অন্য আসামিদের পক্ষে রাষ্ট্রপক্ষের  সাক্ষী মো. শরীফকে জেরা করা  হয়।

এদিকে নিরাপত্তা বিবেচনায় আদালতে চিন্ময় কৃষ্ণ দাসকে ভিডিওকলে হাজির করা হয়। বাকী আসামীদের স্বশরীরে হাজির করা হয় আদালতে। পরে আদালতের কার্যক্রম শেষে আসামিদের আবারো কারাগারে পাঠানো হয়। এই মামলায় চিন্ময় কৃষ্ণদাসসহ এখন পর্যন্ত গ্রেপ্তার ২৭জন কারাগারে রয়েছেন। পালিয়ে বেড়াচ্ছেন ১২ আসামি। 

গত ১৯ জানুয়ারি এ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

২০২৪ সালের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নাকচ করে রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করেন তার  অনুসারীরা। এসময় চিন্ময়ের অনুসারীরা আদালত চত্বরে ভাংচুর করে। পরে অআদালতের অদূরে রঙ্গম  কনভেনশন হলের সামনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে চিন্ময়ের অনুসারীরা।

ওই ঘটনায় ২৯ নভেম্বর নগরীর কোতোয়ালি থানায় মামলা করেন আলিফের বাবা জামাল উদ্দিন। ৩১ জনের নাম তুলে ধরে অজ্ঞাত আরো ১৫/১৬ জনকে সেখানে আসামি করা হয়। তদন্ত শেষে ২০২৫ সালের ১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান মোট ৩৮ জনকে আসামি করে অভিযোগপত্র দেন। তাতে প্রধান আসামি করা হয় চিন্ময় দাসকে।d

মন্তব্য করুন: