• NEWS PORTAL

  • শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

শীর্ষ সন্ত্রাসী ও ১৯ মামলার আসামি মিল্টন মল্লিক গ্রেফতার

প্রকাশিত: ০৪:৩৫, ১ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
শীর্ষ সন্ত্রাসী ও ১৯ মামলার আসামি মিল্টন মল্লিক গ্রেফতার

মুন্সিগঞ্জের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও অন্তত ১৯টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মিল্টন মল্লিককে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-১১।

রবিবার (৩০ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার যশলং গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১১ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মো. আব্দুর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিসি-১ এর নারায়গঞ্জের একটি আভিযানিক দল যশলং এলাকায় অভিযান চালায়। এ সময় চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী আসামি মিল্টন মল্লিককে গ্রেফতার করা হয়।

এরপর আইনগত প্রক্রিয়া শেষে, রবিবার রাতেই তাকে মুন্সিগঞ্জ সদর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, মিল্টন মল্লিক (৪৬) বিভিন্ন সময় অস্ত্রের মহড়া প্রদর্শন করে জনমনে ভয়ভীতি ও ত্রাসের সৃষ্টি করে আসছে। সন্ত্রাসী, চাঁদাবাজি, ডাকাতিসহ এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে সন্ত্রাসের রাজ্য কায়েম করে।

এরআগে চলতি বছরের ৩১ অক্টোবর যৌথ বাহিনী মিল্টন মল্লিকের বাসায় অভিযান চালিয়ে ৭টি তাজা ককটেল বোমা, ২টি সুইচ গিয়ার চাকুসহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, চর এলাকায় একক আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে দেশি-বিদেশি বিপুল পরিমাণ অস্ত্র মজুত করেছিল অভিযুক্ত ব্যক্তি ও তার গ্রুপের সদস্যরা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2