• NEWS PORTAL

  • বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

বিদেশি অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে মোংলা কোস্টগার্ড

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৯, ১৯ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বিদেশি অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে মোংলা কোস্টগার্ড

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে মোংলা উপকূলে যৌথ বাহিনীর অভিযানে নেমেছে কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী। এ সময় একটি অভিযানে দুইটি বিদেশী আগ্নেয়াস্ত্র, তাজা গোলাবারুদসহ  আটক করা হয়েছে ২ সন্ত্রাসীকে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিমজোনের সদর দপ্তর (মোংলায়) এক সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করা হয়। 

সংবাদ সম্মেলনে কোস্টগার্ড পশ্চিমজোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান জানান, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন কে সামনে রেখে কোস্টগার্ড সহ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। 

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় খুলনার বাগমারার চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কোস্টগার্ড,নৌবাহিনী ও পুৃলিশ। এসময় ১টি বিদেশী রিভলবার ও ১টি বিদেশী পিস্তল এবং ৭ রাইন্ড তাজাগুলিসহ শাকিল আহম্মেদ ও তরিকুল ইসলাম নামক দুই সন্ত্রাসীকে আটক করা হয়।

কোস্টগার্ড এর এ কর্মকর্তা জানান,  পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য আটকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: