• NEWS PORTAL

  • সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

সয়াবিনের নামে পামতেল বিক্রি, ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৬:২৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
সয়াবিনের নামে পামতেল বিক্রি, ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকার কামাল বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬টি দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে এ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

অভিযানে সয়াবিন তেলের নামে পাম অয়েল বিক্রি করার দায়ে একটি দোকানকে ১৫ হাজার টাকা ও মূল্য তালিকার চেয়ে বেশী মূল্য রাখায় এবং বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়ায় আরো ৫টি দোকানকে আরো ১৫ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

এ সময় ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি আসন্ন রমজানকে কেন্দ্র করে বাজার অস্থিতিশীল  করার চেষ্টা করা হলে কঠোর হওয়ার হুশিয়ারীও দেয়া হয়। 
 

বিভি/এজেড

মন্তব্য করুন: