• NEWS PORTAL

  • সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় যুবদল কর্মীর হাতের আঙুল বিচ্ছিন্ন

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় যুবদল কর্মীর হাতের আঙুল বিচ্ছিন্ন

গাইবান্ধার পলাশবাড়ীতে দুর্বৃত্তের হামলায় এক ব্যক্তির হাতের আঙুল বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) আনুমানিক রাত সাড়ে নয়টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত ব্যক্তি বরিশাল ইউনিয়নের দূর্বলাগাড়ী গ্রামের মিরু মন্ডলের ছেলে কাকন (৩৫)। তিনি বরিশাল ইউনিয়নের যুবদলের কর্মী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার পরে কাকন জুনদাহ বাজার এলাকায় অবস্থান করছিলেন। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল পালিয়ে যায় তারা। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় কাকনকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হামলায় কাকনের হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয় এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতসহ তার দুই পা ভেঙে গেছে বলে জানায় চিকিৎসকরা। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

পলাশবাড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সরোয়াের আলম খান বলেন, আহত ব্যক্তি বরিশাল ইউনিয়ন যুবদলের কর্মী। অভিযোগ পেলে তদন্ত-সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিভি/এসজি

মন্তব্য করুন: