• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

সোনামসজিদ স্থলবন্দরে পায়ুপথে স্বর্ণ পাচারের চেষ্টাকালে যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ১২:০০, ১৩ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
সোনামসজিদ স্থলবন্দরে পায়ুপথে স্বর্ণ পাচারের চেষ্টাকালে যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ আইসিপিতে অভিযান চালিয়ে ২৩১.৮১ গ্রাম ওজনের দুইটি  স্বর্ণের বারসহ  এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সদস্যরা নিয়মিত তল্লাশিকালে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বড় বড়াই কাউরাইদ গ্রামের বাসিন্দা মো. সানি মাই (২৭) কে আটক করেন।

বিজিবি জানায়, আর্চওয়ে মেটাল ডিটেক্টরে ধাতব বস্তু শনাক্ত হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থানা পুলিশের উপস্থিতিতে এক্স-রে করলে তার পায়ুপথ থেকে দুইটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২৩১.৮১ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৫৩ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা। চাঁপাইনবাবগঞ্জ স্বর্ণ জুয়েলারি সমিতি পরীক্ষার মাধ্যমে স্বর্ণের সত্যতা নিশ্চিত করেছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, রাজস্ব ফাঁকি দিতে চোরাকারবারীরা নানা কৌশল অবলম্বন করলেও বিজিবি এসব অপতৎপরতা প্রতিরোধে সর্বদা সতর্ক রয়েছে।


 

বিভি/এআই

মন্তব্য করুন: