প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা গ্রেফতার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার গিমাডাঙ্গা গ্রামের নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে একই দিন বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম গাজী আশিকুর রহমান (বশার)। তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং গিমাডাঙ্গা এলাকার মৃত ফুলমিয়া গাজীর ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী। তিনি জানান, গাজী আশিকুর রহমান বশারের বিরুদ্ধে দায়ের করা এক প্রতারণা মামলায় আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে তার অবস্থান শনাক্ত করে পুলিশ তাকে গ্রেফতার করে। আইনানুগ প্রক্রিয়া শেষে একই দিন বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: