চাঁদা চেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ, একমাস পর চাঁদাবাজ গ্রেফতার
চট্টগ্রাম মহানগরীর চন্দনপুরা এলাকায় চাঁদা দাবি করে এক ব্যবসায়ীর বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় একমাস পর চাঁদাবাজ সৈয়দ মো. মুজিবুল হককে গ্রেফতার করেছে র্যাব-৭। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ জানতে পারে, নগরীতে চাঁদা দাবী করে এক ব্যবসায়ীর বাড়িতে গুলি বর্ষণের চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে হাটহাজারী থানাধীন মাদার্শা এলাকা থেকে মামলার সন্দিগ্ধ আসামি সৈয়দ মোঃ মুজিবুল হককে গ্রেফতার করা হয়।
এর আগে গত ২৮ শে ফেব্রুয়ারি সকাল সাড়ে ছয়টার দিকে নগরীর চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। পরে ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান জানান, কোটি টাকা চাঁদা না পেয়ে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরা গুলি করেন।
বিভি/এজেড



মন্তব্য করুন: