• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

‘পাম্পে তেল নেই’, অভিযানে মিললো ৯ হাজার ৭৮৩ লিটার!

প্রকাশিত: ১৮:৫০, ২৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
‘পাম্পে তেল নেই’, অভিযানে মিললো ৯ হাজার ৭৮৩ লিটার!

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মেসার্স বার্দাস অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনকে সরকারি নির্দেশনা অমান্য করে তেল মজুত রাখায় জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের অভিযান পরিচালিত হলে পাম্পের সংরক্ষিত ট্যাংকে ৯ হাজার ৭৮৩ লিটার তেল পাওয়া যায়।

পাম্পের ভেতরে বাঁশের খুটির সঙ্গে ‘তেল নেই’ নোটিশ সাঁটিয়ে বিক্রি বন্ধ রাখার কারণে গ্রাহকরা অসুবিধা অনুভব করেছিলেন। উদ্ধারকৃত তেলের মধ্যে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৪ হাজার ৬৫৫ লিটার অকটেন রয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে তেল মজুত রাখা ও ভোক্তার অধিকার লঙ্ঘনের কারণে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, দেশে সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের ধারাবাহিক সরবরাহ ব্যাহত হওয়ায় কিছু ফিলিং স্টেশন অতিরিক্ত মজুত রাখার চেষ্টা করেছে। সরকারি তদারকি ও অভিযান শৃঙ্খলাবিহীন মজুতদারিকে নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। সাধারণ গ্রাহকদের অতিরিক্ত তেল সংগ্রহ না করার জন্য বারবার সতর্ক করা হচ্ছে। এ ধরনের পদক্ষেপ ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং তেলের অবাধ সরবরাহ নিশ্চিত করতে সহায়তা করছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: