• NEWS PORTAL

  • রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

পকেটে ১০০ পুরিয়া হেরোইন নিয়ে ঘুরছিল মুন্না, হাতেনাতে ধরলো পুলিশ

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:৩২, ৫ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
পকেটে ১০০ পুরিয়া হেরোইন নিয়ে ঘুরছিল মুন্না, হাতেনাতে ধরলো পুলিশ

রাজবাড়ীর উপজেলার গোয়ালন্দঘাট দৌলতদিয়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১০০ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবাসহ মুন্না নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট রেলওয়ে পুলিশ। গ্রেপ্তারকৃত মুন্না দৌলতদিয়া পূর্ব পাড়া গ্রামের মৃত আব্দুর রবের ছেলে।

‎রবিবার (৫ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ রেলওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক। এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। 

পুলিশ জানায়, নিয়মিত অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন মুন্না। পরে তাকে আটক করে তার দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের পকেট থেকে সাদা পলেথিনে মোড়ানো ১০০ পুরিয়া যাহার ওজন (৬.৮ গ্রাম) হেরোইন ও ১০ পিস ওজন (১. গ্রাম) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা। 

‎গোয়ালন্দ রেলওয়ে ওসি আব্দুর রাজ্জাক জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: