ইউপি সদস্যের ঘরে মিললো ৪০ পিস ইয়াবা, অতঃপর
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ছাইদার রহমানকে (৫৭) গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের দল।
সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা ভবানীপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার ছাইদার রহমান ভাতগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং টিয়াগাছা ভবানীপুর গ্রামের মরহুম আজিম উদ্দিনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় ছাইদার রহমানের ঘর থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক এনামুল হক জানান, ছাইদার রহমানের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: