৩ সহযোগীসহ রূপগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী শ্রাবণ গ্রেফতার
নারায়ণগঞ্জের রূপগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার শ্রাবণকে তিন সহযোগীসহ গ্রেফতার করেছে এসআরবি।এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিদেশী ও দেশীয় অস্ত্র।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসআরবি-১১ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতার শ্রাবণ দীর্ঘদিন ধরে রূপগঞ্জ-তারাবো এবং এর আশপাশ এলাকায় কিশোর গ্যাং পরিচালনা ছাড়াও চাঁদাবাজি-ছিনতাইসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলো। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন সহযোগী ও অস্ত্রসহ গ্রেফতার করা হয় তাকে।
বিভি/এসজি













মন্তব্য করুন: