• NEWS PORTAL

  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নিরাপত্তা প্রহরীকে বেঁধে লুট: ৯৫ ব্যাটারি উদ্ধার, গ্রেফতার ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫০, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নিরাপত্তা প্রহরীকে বেঁধে লুট: ৯৫ ব্যাটারি উদ্ধার, গ্রেফতার ৩

মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি গ্যারেজের নিরাপত্তা প্রহরীর হাত-পা বেঁধে লুট করা ৯৫টি অটোরিকশার পুরোনো ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- পটুয়াখালীর মো. মাসুদ (৩৩), সিরাজদিখানের আছলাম শেখ (৩৮) ও টংগিবাড়ীর মো. সজিব ফকির (২৯)।

পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর রাতে দক্ষিণ মেদেনীমণ্ডল মাওয়া পুরাতন ঘাট এলাকার একটি গ্যারেজে মুখোশধারী দুর্বৃত্তরা প্রবেশ করে নিরাপত্তা প্রহরীর হাত-পা বেঁধে মারধর করে। পরে গ্যারেজে থাকা ২২টি অটোরিকশা থেকে ৯৫টি ব্যাটারি ও ২২টি চার্জার নিয়ে পালিয়ে যায় তারা। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।

এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর পদ্মা সেতু (উত্তর) থানায় মামলা করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে মাসুদকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে লুট হওয়া ৯৫টি ব্যাটারি উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, মাসুদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিরাজদিখান থেকে আছলাম শেখকে এবং পরে টংগিবাড়ী থেকে সজিব ফকিরকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান জানান, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত