খুলনার লবণচরায় বিএনপি নেতা গুলিবিদ্ধ, এলাকায় উত্তেজনা
খুলনার লবণচরায় গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে বিএনপি নেতা ইকবাল মোল্লা আহত হয়েছেন। রবিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নগরীর ৩১ নং ওয়ার্ড বিএনপির সহ প্রচার সম্পাদক মো: ইকবাল মোল্লা। লবণচরা ইসলাম পাড়া এলাকার বিল্লাল মোল্লার পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে খুলনার চিহ্নিত সন্ত্রাসী গ্রুপের কয়েকজন সদস্য ইকবাল মোল্লাকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
বিভি/এজেড













মন্তব্য করুন: