মা ইলিশ রক্ষায় পদ্মায় অভিযান: ৫০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও মাছ জব্দ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে দৌলতদিয়া নৌপুলিশ ও গোয়ালন্দ উপজেলা মৎস্য অফিস এক যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নদী থেকে আনুমানিক ৫০ লাখ মিটার অবৈধ নিষিদ্ধ কারেন্ট জালসহ ইলিশ মাছ জব্দ করেছে।
বুধবার (২১ অক্টোবর) দৌলতদিয়া নৌপুলিশের এক দল ও গোয়ালন্দ উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এই অভিযান পরিচালনা করেন।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, মা ইলিশ রক্ষা, সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধিতে অভিযান -২০২৬ উপলক্ষে গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালীন সময় উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ (নৌপুলিশ) এবং উপজেলা সিনিয়র মৎস্য অফিসাসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ অভিযান পরিচালনার সময় নদী থেকে আনুমানিক ৫০ লক্ষ মিটার দৈর্ঘ্যের অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল ও ২ কেজি ইলিশ জব্দ করা হয়।
অভিযান শেষে অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে অগ্নি সংযোগের মাধ্যমে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ইলিশ মাছ দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়। মা ইলিশ সংরক্ষণার্থে আমাদের নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে বলেন
বিভি/এজেড













মন্তব্য করুন: