• NEWS PORTAL

  • শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা: ৩ মাস পর ‘চিকনা রাজু’ গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৭:৫১, ২৩ অক্টোবর ২০২৬

আপডেট: ১৭:৫১, ২৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা: ৩ মাস পর ‘চিকনা রাজু’ গ্রেফতার

চট্টগ্রাম নগরীর চন্দনপুরায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটের (ডিডিএন) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় আসামি মো. রাজ্জাক প্রকাশ চিকনা রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরীর চান্দগাঁও টেকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, হামলার সময় তিনিই প্রথম দেশিয় অস্ত্র হাতে কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর শুরু করেন। পুলিশ আরো জানিয়েছে, গত ১১ জুলাই ডিডিএনের স্বত্বাধিকারী আদিল বিন মামুনের কাছে হোয়াটসঅ্যাপে ফোন করে দুই কোটি টাকা এককালীন এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১৩ জুলাই দুপুরে ৩০ থেকে ৪০ জনের একটি দল দেশিয় অস্ত্র নিয়ে ডিডিএন কার্যালয়ে হামলা চালায়। নগরীর চন্দনপুরা এলাকায় মরিয়ম হাইটস ভবনের তৃতীয় তলায় অবস্থিত ওই কার্যালয়ে হামলাকারীরা আসবাবপত্র, কাচের দরজা ও বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় ১৩ জুলাই চকবাজার থানায় মামলা হয়। 

সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, দেশিয় অস্ত্র হাতে নিয়ে সবার আগে ডিডিএন কার্যালয়ে প্রবেশ করেন গ্রেপ্তার হওয়া রাজ্জাক প্রকাশ চিকনা রাজু। এরপর তিনি কাচের দরজা ও আসবাবপত্র ভাঙচুর করেন। পরে সহযোগীদের নিয়ে কার্যালয়ের বিভিন্ন সরঞ্জামও ভাঙচুর করেন তিনি।

বিভি/এজেড

মন্তব্য করুন: